Posts

Showing posts with the label Eat to Beat

খাদ্য ও ব্যাধিঃ জীবনচরিত ১

Image
খাদ্য ও ব্যাধিঃ জীবনচরিত ১ "কিরে, তোকে এত রোগা লাগছে কেন, খাওয়াদাওয়া করিস না ?" বান্ধবীর প্রশ্ন শুনে একটু থমকে যায় সাদিয়া।  হালকা স্বরে উত্তর দেয় "ওজন বেড়ে যাবে।"  এই চিন্তাটি সবসময়ই সাদিয়া কে আচ্ছন্ন করে রাখে। বান্ধবীদের সাথে ঘুরতে বের হলে, বা কোনো একটি অনুষ্ঠানে খাওয়ার পর্ব আসার পর বারবার একটি কথা তার মাথায় আসতো, "সর্বনাশ! বেশি ওজন বেড়ে যাবে না তো আবার?  বেশি ওজন বেড়ে গেলে নিজেকে দেখতে খুব খারাপ লাগবে।" এই চিন্তার কারণে ভালো করে খাওয়াও হতো না। শুধু কি এটাই? সারাদিন কত রুটিন, কত কষ্টের, কত আত্মত্যাগের ফলে আজ সে তার ওজন কম রাখতে পেরেছে। তার প্রতিদিনের কষ্ট সার্থক। ছোটবেলা থেকেই খাবার থেকে দূরে থাকার প্রচেষ্টা সাদিয়ার, প্রতিদিন ১৫-২০ বার সে আয়নায় নিজেকে দেখার চেষ্টা করে। বারবার তার মধ্যে একধরনের উদ্বেগ কাজ করে, যদিও সে কাউকে বলে না এটা। বললেই কি ভাববে কে জানে। তার বারবার মনে হয় যে "এই বুঝি ওজন বেড়ে গেলো"। অথচ বয়স ও উচ্চতা অনুযায়ী অনেকের তুলনায় তার ওজন অনেক কম। ক্যাম্পাসে ক্লাস করতে যাওয়ার সময় সাদিয়া খুঁটিয়ে খুঁটিয়ে...